Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
তৃণমূল সাংসদ সৌগত রায় ফের অসুস্থ, ভর্তি হাসপাতালে - NewsOnly24

তৃণমূল সাংসদ সৌগত রায় ফের অসুস্থ, ভর্তি হাসপাতালে

আবারও অসুস্থ দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। রবিবার সকালে বাড়িতে থাকাকালীন আচমকাই বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

সম্প্রতি তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছিল। সেই কারণেই ফের অসুস্থতার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌগত। মার্চ মাসে সংসদ ভবন থেকে বেরনোর সময় এবং গত মাসে লোকসভা এলাকায় একটি অনুষ্ঠানে অসুস্থ হয়েছিলেন তৃণমূলের এই প্রবীণ নেতা।

Related posts

সোম–মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা

‘প্রোটোকল ভাঙা হয়নি’, রাষ্ট্রপতির সফর নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?