Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
৩ রাজ্যের ভোটগণনা, সকলের চোখ ত্রিপুরায় - NewsOnly24

৩ রাজ্যের ভোটগণনা, সকলের চোখ ত্রিপুরায়

বৃহস্পতিবার ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয় বিধানসভা নির্বাচনের ভোটগণনা। শুরুতে পোস্টাল ব্যালট গণনা, এর পর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেওয়া ভোট গণনা শুরু সকাল সাড়ে ৮টায়।

২০১৮ সালে বামদের কাছ থেকে ত্রিপুরা ছিনিয়ে নেওয়ার পর থেকে বিজেপি ত্রিপুরায় নিজের জমি কতটা শক্তিশালী করেছে, এ বার সেটাই দেখার। ত্রিপুরা এমন একটি রাজ্য যার দিকে জাতীয় স্তরের সকলের চোখ। কারণ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এখানে বিজেপির জয়লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ত্রিপুরা নির্বাচনের ফলাফল বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং বামরা প্রথমবারের মতো রাজ্যের ৬০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর জন্য হাত মিলিয়েছে।

গতবার, ত্রিপুরায় আদিবাসী ভোটের সমর্থনে, বিজেপি এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) বাম দলগুলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। কিন্তু এ বার ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যোত দেববর্মা তিপ্রা মথা নামে নতুন দল গঠন করেছেন। যা বিজেপির জয়ের পথে বাধা তৈরি করতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

Related posts

‘যে চিঠি মোদী লিখবেন না’—প্রধানমন্ত্রীর বয়ানে তৃণমূলের কটাক্ষপত্র প্রকাশ

এসআইআরে মৃতদের পরিবারের ১ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?