Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের চারপাশে ঘুরে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান, দেখুন ভিডিয়োয় - NewsOnly24

চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের চারপাশে ঘুরে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান, দেখুন ভিডিয়োয়

নয়াদিল্লি: চাঁদে সংসার পেতেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। তাদের পাঠানো একের পর এক ছবি ও ভিডিও প্রকাশ করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। শনিবার প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা যায়, প্রজ্ঞান রোভার চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের টাচডাউন সাইট ‘শিব শক্তি’ পয়েন্টের চারপাশে ঘুরে বেড়াচ্ছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর একটি পোস্টে ইসরো বলেছে, “প্রজ্ঞান রোভার দক্ষিণ মেরুতে চাঁদের রহস্য অনুসন্ধানে শিব শক্তি পয়েন্টের চারপাশে ঘুরে বেড়াচ্ছে!”

ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে ঠিক যে জায়গাটিতে স্পর্শ করেছিল, সেটির নাম শিবশক্তি পয়েন্ট হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরোর সোশ্যাল মিডিয়া পোস্টেও সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই জায়গাটিকে ওই নামেই অভিহিত করা হয়েছে।

গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে সফলভাবে সফট ল্যান্ডিং হয়েছে চন্দ্রযান ৩-এর। শনিবার ইসরো জানিয়েছে, চন্দ্রযান ৩-এর তিন লক্ষ্যের মধ্যে দু’টি লক্ষ্য ইতিমধ্যেই সম্পন্ন করে হয়েছে। তবে এখনও বাকি মিশনের একটি কাজ এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ মিশন অ্যাকমপ্লিশড হয়তো এখনই বলার সময় আসেনি।

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের