Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভোটে যেতে কার্ড না থাকলেও সমস্যা নেই! বিকল্প ১২ নথিতে মিলবে ভোটাধিকার, জারি কমিশনের নির্দেশ - NewsOnly24

ভোটে যেতে কার্ড না থাকলেও সমস্যা নেই! বিকল্প ১২ নথিতে মিলবে ভোটাধিকার, জারি কমিশনের নির্দেশ

রাজ্যের সাতটি জেলায় মোট ১৪২টি আসনে বুধবার অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এই পর্বে ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।

কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকায় নাম থাকলে ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে নির্দিষ্ট কিছু নথির মধ্যে যে কোনও একটি সঙ্গে নিয়ে বুথে গেলেই ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব। সাধারণত ভোটার কার্ড ও ভোটার স্লিপ সঙ্গে রাখা প্রয়োজন হলেও, বিকল্প নথির মাধ্যমেও ভোট দেওয়া যাবে।

ভোটারদের সুবিধার জন্য কমিশন ১২ ধরনের নথিকে অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত সচিত্র নথি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবই, ১০০ দিনের কাজের জব কার্ড, সরকারি কর্মীদের পরিচয়পত্র, শ্রম মন্ত্রকের স্মার্ট কার্ড, স্বাস্থ্যবিমা প্রকল্পের কার্ড, সাংসদ বা বিধায়কদের দেওয়া পরিচয়পত্র এবং বিশেষভাবে সক্ষমদের জন্য সরকারি পরিচয়পত্র।

এছাড়াও বুথে প্রবেশের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বুথের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে বুথের বাইরে মোবাইল জমা রাখার ব্যবস্থা করা হয়েছে। একইভাবে আগ্নেয়াস্ত্র বা অন্য কোনও স্মার্ট ডিভাইস নিয়েও বুথে প্রবেশে বাধা দেওয়া হতে পারে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোট দিতে যাওয়ার সময় প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা এবং নিয়ম মেনে চলার উপরই জোর দেওয়া হয়েছে। যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটপর্ব সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

Related posts

মুখ্যমন্ত্রীকে ‘খুনের হুমকি’, বিজেপি মুখপাত্রের পোস্টের স্ক্রিনশট তুলে ধরে নিশানা তৃণমূলের

নর্তকীদের সঙ্গে ফুর্তিতে ব্যস্ত যোগীরাজ্যের ‘সিংঘম’, পশ্চিমবঙ্গেের দায়িত্বে থাকা আইপিএসের ভিডিয়ো ট্যাগ করে খোঁচা মহুয়ার

ভোটের আগে বড় আপডেট, দ্বিতীয় দফায় তালিকায় যুক্ত ১৪৬৮ নতুন ভোটার