Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
WB NEET UG 2023: ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন, জানুন গুরুত্বপূর্ণ তারিখ - NewsOnly24

WB NEET UG 2023: ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন, জানুন গুরুত্বপূর্ণ তারিখ

এমবিবিএস ও বিডিএসে ভর্তির অপেক্ষায় থাকা পড়ুয়াদের জন্য সুখবর। NEET-UG স্টেট কাউন্সেলিংয়ের প্রতীক্ষা শেষ। মঙ্গলবার (২৫ জুলাই, ২০২৩) থেকে WB NEET UG 2023 কাউন্সেলিং-এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।

যে প্রার্থীরা পশ্চিমবঙ্গে এমবিবিএস/বিডিএস কোর্সের জন্য আবেদন করতে চান, তাঁরা স্নাতক মেডিক্যাল ও ডেন্টাল স্টেট কোটা এবং প্রাইভেট কলেজ ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই কোটায় সুযোগ পেতে WBMCC-র অফিসিয়াল ওয়েবসাইট wbmcc.nic.in-এর মাধ্যমে আবেদন করতে পারেন।

কাউন্সেলিং রাউন্ডের জন্য আবেদন করার শেষ তারিখ ২৮ জুলাই পর্যন্ত। মনে রাখবেন, যে প্রার্থীরা NEET UG 2023-এর মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা আবেদন করার যোগ্য।

জানা গিয়েছে, রাউন্ড ১-এর মেধা তালিকা প্রকাশের তারিখ ১ আগস্ট। এবং প্রার্থীদের অনলাইন চয়েস ফিলিং এবং চয়েস লকিং ১ আগস্ট থেকে ১ আগস্ট। ফলাফল প্রকাশ করা হবে ৫ আগস্ট। বাছাই প্রার্থীদের মূল নথিপত্র সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রিপোর্টিং এবং ভর্তি ৭ আগস্ট এবং ৮ আগস্ট।

Related posts

যুবসাথীর টাকা শনিবার থেকেই, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

গ্যাসের দামে বড় ধাক্কা, গৃহস্থের সিলিন্ডার ৬০ টাকা বেড়ে ৯৩৯. বৃদ্ধি বাণিজ্যিকও

‘১ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেকের