প্রথম পাতা খবর শনিবার রোদ উঠলেও কালীপুজোতে বৃষ্টি সম্ভাবনা

শনিবার রোদ উঠলেও কালীপুজোতে বৃষ্টি সম্ভাবনা

300 views
A+A-
Reset

কলকাতা: আগামী কয়েকদিন রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও আকাশ মোটের ওপর পরিষ্কার থাকবে এবং মাঝে মাঝে রোদও দেখা যেতে পারে, তবু কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

এমনকি কালীপুজোর দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিবেশবিদদের মতে, এই বৃষ্টি একদিকে যেমন দূষণের মাত্রা কমাতে সহায়ক হবে, তেমনি আতসবাজির কারণে হওয়া অতিরিক্ত দূষণও কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বাতাসে জলীয় বাষ্প থাকার কারণেই কদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্য দিকে, উত্তুরে হাওয়া এখনই রাজ্যে প্রবেশ করতে পারছে না। ফলে, শীতল বাতাসের বাধাপ্রাপ্তির কারণে শীতের অনুভূতি আপাতত থাকছে না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.