Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার - NewsOnly24

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে কত দফায় ভোট হবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। কমিশনের ফুল বেঞ্চের দু’দিনের বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানান, ভোটের দফা নির্ধারণ করা হবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেই।
গত রবিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় পৌঁছয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে সোমবার থেকে দফায় দফায় বৈঠক করেন কমিশনের আধিকারিকরা। প্রথম দফায় রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, জেলা ও পুলিশ জেলার সুপার এবং রাজ্য ও কেন্দ্রের ২৪টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। পাশাপাশি শাসক-বিরোধী-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন কমিশনের সদস্যরা।
সব বৈঠক শেষ করে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার জানান, সব রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে। দিল্লি ফিরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে কত দফায় ভোট হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে কমিশন বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি। ভোটের কাজে যুক্ত প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে জ্ঞানেশ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই কাজ করতে হবে। কোনও রাজনৈতিক দল বা নেতার নির্দেশে কাজ করলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কোনও ভোটার বা ভোটকর্মীকে ভয় দেখানোর অভিযোগ উঠলেও ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে একাধিক নতুন ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কমিশন। ভোটারদের বুথে ঢোকার আগে নির্দিষ্ট জায়গায় মোবাইল ফোন জমা রাখতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ইভিএমে প্রার্থীদের রঙিন ছবিও প্রদর্শিত হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।
সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন। এখন নজর আগামী সপ্তাহে ঘোষিত হতে পারে এমন ভোটের নির্ঘণ্টের দিকে।

Related posts

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল

ছাব্বিশের ভোটে হিংসামুক্ত নির্বাচন, একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, শুরু সাংসদদের স্বাক্ষর সংগ্রহ