Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্যের ৬ আসনে দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৪৫ শতাংশের বেশি - NewsOnly24

রাজ্যের ৬ আসনে দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৪৫ শতাংশের বেশি

কলকাতা: বুধবার ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচনের। নির্বাচন কমিশন সূত্রে খবর, এ দিন দুপুর দুপুর ১টা পর্যন্ত বাংলার ছয় আসনে ভোট পড়ল ৪৫ শতাংশের বেশি।

শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। অশান্তি এড়াতে বুথ এবং স্ট্রংরুমের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ঠিক কত সংখ্যক বাহিনী প্রয়োজন, তা আগেই নির্ধারণ করে দিয়েছিল কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত বাংলার এই ছয়টি আসনে গড়ে ৪৫.৫৯ শতাংশ ভোট পড়েছে। নির্দিষ্টভাবে সিতাইতে ৪৫ শতাংশ, মাদারিহাটে ৪৬.১৮ শতাংশ, তালড্যাংরাতে ৪৮ শতাংশ, মেদিনীপুরে ৪৬.২৪ শতাংশ, নৈহাটিতে ৩৯.৭৫ শতাংশ এবং হাড়োয়াতে ৪৭.১ শতাংশ ভোট পড়েছে।

ভোটগণনার তারিখ ২৩ নভেম্বর।

Related posts

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, রাজীব কুমার-বাবুল সুপ্রিয়- কোয়েল মল্লিক ও আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম

আপনার নাম আছে তো? প্রকাশের আগে বড় তথ্য দিল কমিশন

কলকাতায় ফের ভূমিকম্প: কতটা ঝুঁকিতে শহর? কী বলছেন বিশেষজ্ঞরা