প্রথম পাতা খবর আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বুদ্ধিজীবীদের মিছিল, পথে নামছেন অপর্ণা, সোহিনীরা

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বুদ্ধিজীবীদের মিছিল, পথে নামছেন অপর্ণা, সোহিনীরা

369 views
A+A-
Reset

কলকাতা: আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামছে কলকাতার নাগরিক সমাজ। মঙ্গলবার বিকেল ৪টে থেকে শুরু হবে ‘ধিক্কার পদযাত্রা’।

এ দিন প্রতিবাদ মিছিলে হাঁটার কথা রয়েছে অপর্ণা সেন, সোহিনী সেনগুপ্ত, পল্লব কীর্তনীয়া, মীরাতুন নাহার, সুজাত ভদ্র-সহ শহরের বিশিষ্টজনদের। এই মঞ্চের সভাপতি বিভাস চক্রবর্তী।

শ্যামবাজার নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হবে এই মিছিল। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এমার্জেন্সি গেট পর্যন্ত গিয়ে মিছিল শেষ হওয়ার কথা।

পদযাত্রায় থাকার কথা অপর্ণা সেন, সোহিনী সেনগুপ্তরা ছাড়াও থাকবেন মিরাতুন নাহার, সুজাত ভদ্র, পার্থসারথি সেনগুপ্ত, পবিত্র গুপ্ত, ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, দিলীপ চক্রবর্তী, সান্টু গুপ্ত, তরুণকান্তি নস্কর, অরুনাভ সেনগুপ্ত, তরুণ মণ্ডল, অজয় চট্টোপাধ্যায়, অজন্তা ঘোষ, ইন্দ্রাণী চক্রবর্তী, বিপ্লব চন্দ্র, উদয়নারায়ণ সরকার, নীলরতন নাইয়া, অশোক সামন্ত, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, অনুপ মাইতি, বিশ্বনাথ পাড়িয়া, জুবের রব্বানি, সাইফুল ইসলাম, অনুপ বন্দ্যোপাধ্যায়, প্রাণোতোষ বন্দ্যোপাধ্যায়, মানস জানা, বিজ্ঞান বেরা, অংশুমান মিত্র, মহুয়া নন্দ, মনোজ গুহ, মৃদুল দাস, কল্পনা দত্ত, প্রদীপ চক্রবর্তী, সমীপ চক্রবর্তীদের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.