Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্যের ১০৮ পুরসভায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৩৪ শতাংশ - NewsOnly24

রাজ্যের ১০৮ পুরসভায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৩৪ শতাংশ

একসঙ্গে রাজ্যের ১০৮টি পুরসভায় চলছে ভোট গ্রহণ। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে পুর ভোটকেন্দ্রগুলি। মোতায়েন রয়েছে প্রায় ৪৪ হাজার পুলিশ। মোট ২ হাজার ১৭১টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। রাজ্যের ২০ জেলায় রয়েছে মোট ১৩৫ পর্যবেক্ষক।

দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মতিঝিল স্কুলে সিপিআইএম প্রার্থীর এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ, উত্তেজনা। নির্বাচন কমিশনে অভিযোগ প্রার্থীর।

বহরমপুরে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ। উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ।

বারাসতেবুথে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ, বারাসত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি স্কুলের বুথে BJP প্রার্থীর এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এরপরই BJP প্রার্থী আছাড় মেরে EVM ভেঙে দেন বলে খবর। প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

Related posts

ফাল্গুনের শেষে ফের ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে দুর্যোগের পূর্বাভাস

১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের