প্রথম পাতা খবর রাজ্য পুলিশে বড় রদবদল, বদলি ৩৩ আইপিএস; সরানো হল গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকারকে

রাজ্য পুলিশে বড় রদবদল, বদলি ৩৩ আইপিএস; সরানো হল গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকারকে

16 views
A+A-
Reset

পশ্চিমবঙ্গ পুলিশে বড়সড় প্রশাসনিক রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩ জন আইপিএস অফিসারের বদলির নির্দেশ জারি হয়েছে। এই রদবদলে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল রাজ্যের গোয়েন্দা প্রধান সুপ্রতিম সরকার-এর দায়িত্ব পরিবর্তন।

এতদিন তিনি সিআইডির এডিজি তথা রাজ্যের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁকে সরিয়ে এডিজি, টেলিকমিউনিকেশন পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় সিআইডির নতুন এডিজি ও রাজ্যের গোয়েন্দা প্রধান হয়েছেন নটরাজন রমেশবাবু। তিনি এতদিন কারা বিভাগের ডিজি হিসেবে কর্মরত ছিলেন।

রদবদলের তালিকায় রয়েছেন প্রবীণ আইপিএস অফিসার কে জয়রামন। তাঁকে এডিজি, উত্তরবঙ্গ পদ থেকে সরিয়ে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর করা হয়েছে।

এছাড়া পশ্চিমাঞ্চলের এডিজি বিশাল গর্গ-কে বদলি করে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (আইবি)-এ আনা হয়েছে।

অন্যদিকে, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর আইজি প্রবীণ ত্রিপাঠি-কে বদলি করে হোমগার্ড বিভাগের আইজি করা হয়েছে।

রাজ্য সরকারের এই ব্যাপক রদবদলকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তন হওয়ায় পুলিশ প্রশাসনের অন্দরে এই সিদ্ধান্ত ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.