প্রথম পাতা খবর বঙ্গোপসাগরের জলীয় বাষ্পে বদলাচ্ছে আবহাওয়া, রবিবার থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরের জলীয় বাষ্পে বদলাচ্ছে আবহাওয়া, রবিবার থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

16 views
A+A-
Reset

রাজ্যে ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়ার চিত্র। দক্ষিণবঙ্গে শীতের আমেজ প্রায় উধাও হয়ে উষ্ণতার ছোঁয়া মিলছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলবে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ধীরে ধীরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে সোমবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এই আবহাওয়ার পরিবর্তনের পিছনে রয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করা। তাপমাত্রার ওঠানামার কারণে সকালের দিকে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা দেখা যেতে পারে। পরে আকাশ পরিষ্কার থাকবে।
উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে কলকাতায় শুক্রবার কিছু এলাকায় সকালটা কুয়াশাচ্ছন্ন ছিল। পরে আকাশ পরিষ্কার হয়ে যায়। শহরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, ফলে শীতের অনুভূতি অনেকটাই কমেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার বা মঙ্গলবার শহরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.