Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জেলায় জেলায় একটানা দুর্যোগ, কবে থেকে আবহাওয়ার বদল - NewsOnly24

জেলায় জেলায় একটানা দুর্যোগ, কবে থেকে আবহাওয়ার বদল

কলকাতা: সোমবার সকাল থেকেই মুখ ভার আকাশের। সঙ্গে বইছে জোরে হাওয়া। বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। যে কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তবে খুব বেশি বৃষ্টি আপাতত রাজ্যের কোথাও হবে না। বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে বিভিন্ন জেলা।

হাওয়া অফিস জানিয়েছে,মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং নদিয়ায়। পশ্চিমের জেলাগুলিতে সোমবার বৃষ্টি বেশি হতে পারে। বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। তবে মঙ্গলবার থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া অন্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে।

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের