Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা - NewsOnly24

হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

কলকাতা: রবিবার থেকেই ক্রমশ বাড়তে চলেছে কলকাতার তাপমাত্রা। এ দিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও সোমবার থেকে পুরোপুরি শুষ্ক থাকবে আবহাওয়া। আর তারই সঙ্গে বাড়বে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমেছিল। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম এবং রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

এ দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম

উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুরে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related posts

দোলের দিনে কড়া নজরদারি, অভব্য আচরণ ও মত্ত অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ৩৩০ জন গ্রেফতার কলকাতায়

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের