Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা ৬ জেলায় - NewsOnly24

দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা ৬ জেলায়

আজ, সোমবার ফের দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপ। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের উপর বিস্তৃত হওয়ায় রবিবার থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি।

আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Related posts

লুঙ্গি পরে ভোটে বাধা! গাইঘাটার বৃদ্ধের বাড়িতে মিষ্টি-লুঙ্গি নিয়ে পৌঁছল তৃণমূল

‘আবার ব্যালট পেপার আসতে পারে’! এজেন্টদের সতর্ক করতে ফের ক্ষুদিরামে কুণাল-শশী

মহিলা ভোটে ভর করে রাজ্যে ক্ষমতায় আসবে তৃণমূল! মনে করছেন কংগ্রেস পর্যবেক্ষক