Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নিম্নচাপের জেরে আগামী তিন-চার দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টি উত্তরেও - NewsOnly24

নিম্নচাপের জেরে আগামী তিন-চার দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টি উত্তরেও

কলকাতায় দফায় দফায় বৃষ্টি। ছবি: রাজীব বসু

দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংলগ্ন অঞ্চলে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী তিন – চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপটি কলকাতা থেকে ৯০ কিমি উত্তর ও বর্ধমান থেকে ৫০ কিমি পূর্বে রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় এটি ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে।

মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েক দফা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকতে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের মঙ্গলবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমতে পারে। শহরাঞ্চলে যানজট ও কৃষিতে শস্যক্ষয়ও হতে পারে বলে আশঙ্কা।

Related posts

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন আবেদন, মূল মামলার সঙ্গে যুক্ত করার আর্জি মেনেকা গুরুস্বামীর, কবে শুনানি?

ঠাকুরনগরে শান্তনু-মুকুটমনির বৈঠক ঘিরে জল্পনা, মতুয়া ভোট নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ?