Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা, থাকছে বৃষ্টির পূর্বাভাসও - NewsOnly24

দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা, থাকছে বৃষ্টির পূর্বাভাসও

গরমের দুপুরে শুনশান শ্যামবাজার পাঁচ মাথার মোড়। ছবি: রাজীব বসু

মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। সোমবারও রাজ্যের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি।

আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিন তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

তবে কিছুটা স্বস্তির খবর, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ও দিকে, উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।

Related posts

সোম–মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা

‘প্রোটোকল ভাঙা হয়নি’, রাষ্ট্রপতির সফর নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?