Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আকাশ মেঘলা, বৃষ্টির ভ্রুকুটি রাজ্য জুড়ে - NewsOnly24

আকাশ মেঘলা, বৃষ্টির ভ্রুকুটি রাজ্য জুড়ে

নিম্নচাপ রাজ্য ছেড়ে বেরোলেও মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয়। সেই কারণেই বজায় থাকছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যের দক্ষিণ ও উত্তর — দুই ভাগেই চলবে বৃষ্টির দাপট।

দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। শুক্রবার ঝড়-বৃষ্টির জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কায় আবারও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও রয়েছে একই সতর্কতা।

উত্তরবঙ্গেও আবহাওয়া খারাপ থাকবে। আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। রবিবার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে কমলা সতর্কতা। সোমবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে এবং বুধবার ফের কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সমুদ্রতীরবর্তী ও নিচু এলাকাগুলিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Related posts

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন আবেদন, মূল মামলার সঙ্গে যুক্ত করার আর্জি মেনেকা গুরুস্বামীর, কবে শুনানি?

ঠাকুরনগরে শান্তনু-মুকুটমনির বৈঠক ঘিরে জল্পনা, মতুয়া ভোট নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ?