Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
উত্তর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে কি আবারও বাড়বে ঝড়বৃষ্টি? - NewsOnly24

উত্তর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে কি আবারও বাড়বে ঝড়বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিনে জানিয়েছে, ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে ২৩ জুলাই থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে পূর্বাভাস।

আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে কমলা সতর্কতা। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য রয়েছে হলুদ সতর্কতা।

অন্যদিকে, রাজ্যের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টি চললেও ততটা বিপদজনক পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Related posts

সোম–মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা

‘প্রোটোকল ভাঙা হয়নি’, রাষ্ট্রপতির সফর নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?