Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্যে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা - NewsOnly24

রাজ্যে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

বর্ষার আগমন। ছবি: রাজীব বসু

রবিবার ভোর থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। রাজ্যে সক্রিয় বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবেই আগামী কয়েক দিন এ ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে।

আবারও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের ন’টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও