Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, স্বস্তির বৃষ্টি কবে? - NewsOnly24

গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, স্বস্তির বৃষ্টি কবে?

শহরে অসহনীয় গরম। ছবি: রাজীব বসু

এপ্রিলের শেষে দক্ষিণবঙ্গে উষ্ণতার পারদ ছুঁয়েছে অস্বস্তিকর মাত্রা। আজ, শুক্রবার পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই চার জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি, তাপপ্রবাহের কবলে পুরুলিয়া ও বীরভূমও।

হাওয়া অফিসের মতে, এই মূহূর্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শনিবার পর্যন্ত তাপমাত্রা একই থাকলেও সোমবার থেকে নিম্নমুখী হতে পারে পারদ। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপপ্রবাহের পরই মিলতে পারে স্বস্তির বৃষ্টি। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Related posts

চৈত্রের শেষেই গরমের দাপট, দক্ষিণবঙ্গে দাবদাহের সতর্কতা

চৈত্রের গাজন থেকে পয়লা বৈশাখ: বাঙালির উৎসব, ঐতিহ্য ও নববর্ষের ইতিহাস

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট