Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সপ্তাহ জুড়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা, উত্তাল থাকবে সমুদ্র - NewsOnly24

সপ্তাহ জুড়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা, উত্তাল থাকবে সমুদ্র

সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সমুদ্রও থাকবে উত্তাল। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে আপাতত তিন দিন মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

মৌসুমি বায়ু মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডে ঢুকে পড়েছে। আগামী দিনে তা আরও উত্তর-পূর্ব এবং বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। এরই মধ্যে ২৭ মে-র মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। ২৮ মে থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি, সঙ্গে ৩০–৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

সোমবার ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ও মুর্শিদাবাদে। মঙ্গলবার একইসঙ্গে কলকাতা, হাওড়া ও হুগলিতেও হবে বৃষ্টি। বুধবার থেকে শুরু হবে আরও তীব্র দুর্যোগ। দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি বাড়বে আরও, কবলিত হবে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূম। ঝোড়ো হাওয়াও বইবে একই সময়ে।

শনিবারও মুর্শিদাবাদ ও বীরভূমে দুর্যোগ অব্যাহত থাকবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

কেরলে বর্ষা ঢুকেছে নির্ধারিত সময়ের আট দিন আগে। পশ্চিমবঙ্গেও দু’-এক দিনের মধ্যেই আগাম বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Related posts

ভোটের আগে বাইকে কড়া লাগাম! সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নিষেধাজ্ঞা, স্পর্শকাতর এলাকায় র‍্যালি বন্ধ

ভোটের আগে কড়া নির্দেশ! দিঘা-মন্দারমণি খালি করতে পর্যটকদের নির্দেশ নির্বাচন কমিশনের

ভোটের আগে ধোঁয়াশা কাটবে আজ? ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর বিকেলে তালিকা দেবে কমিশন