Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা, সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা - NewsOnly24

ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা, সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: বৃষ্টি কমতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। এরই মধ্যে সাময়িক স্বস্তির কথা শোনাচ্ছে হাওয়া অফিস। শনি থেকে দক্ষিণবঙ্গে আবার নামবে বৃষ্টি। বাংলা জুড়ে বহু এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে।

শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। তারই সঙ্গে ভ্যাপসা গরম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্ত ভাবে দু-এক জেলায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তবে সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস।

এ দিন আংশিক মেঘলা আকাশ। গরম ক্রমশ বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। আগামী দু থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ।

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা বদলে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে জলীয় বাষ্প ঢুকছে। যে কারণে দিন কয়েক বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও