Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিদায় নেবে তাপপ্রবাহ! নামবে স্বস্তির বৃষ্টি - NewsOnly24

বিদায় নেবে তাপপ্রবাহ! নামবে স্বস্তির বৃষ্টি

কলকাতা: বৃহস্পতিবারেও পিছু ছাডছে না তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাঁসফাঁস গরম। হাওয়া অফিসের মতে, শুক্রবার এবং শনিবার তাপপ্রবাহ চললেও, তা কিছুটা কমবে। রবিবার আরও কিছুটা স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে। বৃষ্টিও হবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার এবং রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দার্জিলিং কালিম্পংয়ের পাশাপাশি বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।

রবিবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে হালকা সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

রবিবারের পর গোটা রাজ্যেই ৪০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে পারদ। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বলে পূর্বাভাস।

Related posts

নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ মমতার, ‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ জানালেন মুখ্যমন্ত্রী

গ্যাস সংকট ইস্যুতে সংসদে তৃণমূলের তোপ, ‘অযোধ্যার সীতা রসুইয়েও উনুন জ্বলছে না’

রাষ্ট্রপতির প্রাতরাশের আমন্ত্রণ ফিরিয়ে দিল তৃণমূল, রমজানের কারণ দেখিয়ে অনুপস্থিতির সিদ্ধান্ত