Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বৈশাখের আগেই ৪০-এ পৌঁছে যেতে পারে তাপমাত্রার পারদ - NewsOnly24

বৈশাখের আগেই ৪০-এ পৌঁছে যেতে পারে তাপমাত্রার পারদ

কলকাতা: বৃষ্টি হওয়া আর না-হওয়া প্রায় সমান। ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা পারদ। ক’দিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা আরও দু’-তিন ডিগ্রি বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিন দিনে শহরের তাপমাত্রা আরও দু’-তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। বৈশাখ মাস শুরুর আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রার পারদ পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছতে পারে।

হাওয়া অফিসের মতে, আজ, রবিবার অস্বস্তিকর উষ্ণ আবহাওয়া থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। সোম এবং মঙ্গলবারেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে।

একইসঙ্গে কলকাতায় ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এক্ষেত্রে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Related posts

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?

বিজেপি ছেড়ে তৃণমূলে মতিউর রহমান, মালদহে শক্তিবৃদ্ধি ঘাসফুল শিবিরের

লোকসভার স্পিকার অপসারণের প্রস্তাবে সমর্থন তৃণমূলের, বিরোধীদের সঙ্গে একজোট