Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ঘূর্ণাবর্তে সাময়িক বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরম থেকে নিস্তার নেই, উত্তরে বৃষ্টির দাপট - NewsOnly24

ঘূর্ণাবর্তে সাময়িক বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরম থেকে নিস্তার নেই, উত্তরে বৃষ্টির দাপট

কলকাতা: ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও আপাতত গরম থেকে মুক্তি মিলছে না। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, গরমের তীব্রতা বজায় থাকবে কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হুগলি ও বর্ধমানে।

অন্যদিকে, উত্তরের জেলাগুলিতে বর্ষা ঢুকে গিয়েছে। বুধবার উত্তর দিনাজপুর, মালদহ, জলপাইগুড়িতে ৫০-৬০ কিমি বেগে ঝড়সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে ৭ সেমি-র বেশি বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনায় রয়েছে হলুদ সতর্কতা।

পূর্ব বিহারের উপরে ঘূর্ণাবর্ত এবং শুষ্ক পশ্চিমী বাতাসের দ্বৈত প্রভাবে দক্ষিণবঙ্গে গরম ও ঝড়বৃষ্টি মিলিয়ে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related posts

ভোটের আগে ধোঁয়াশা কাটবে আজ? ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর বিকেলে তালিকা দেবে কমিশন

‘১৫০ ঘণ্টায় বড় কিছু!’ শাহর ‘গোপন বৈঠক’ দাবি তৃণমূলের, ভোটের আগে চরম রাজনৈতিক উত্তাপ

ভোটের আগে কড়া পদক্ষেপ: সিভিক-গ্রিন-ভিলেজ পুলিশকে রিজার্ভ লাইনে পাঠানোর নির্দেশ