Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আবার বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উত্তরে - NewsOnly24

আবার বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উত্তরে

শীতের কলকাতা। ছবি: রাজীব বসু

কলকাতা: রাজ্যে ঠান্ডা পড়েছে জাঁকিয়ে। মেঘমুক্ত আকাশ ও বাধাহীন উত্তুরে বাতাসের কারণে দক্ষিণবঙ্গে শীতের আমেজ স্পষ্ট। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই ঠান্ডা দীর্ঘস্থায়ী হবে না।

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে পরবর্তী তিন দিনে পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Related posts

আয়ুষকে স্বতন্ত্র দফতর করার পরিকল্পনা সরকারের, মন্ত্রিসভায় পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

মন্দির-স্কুলের ১ কিমির মধ্যে থাকবে না মদের দোকান, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি শুরু বুধবার থেকে, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রারও ইঙ্গিত শুভেন্দুর