Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
তাপমাত্রা বাড়তে পারে আরও ২ ডিগ্রি, তার পর... - NewsOnly24

তাপমাত্রা বাড়তে পারে আরও ২ ডিগ্রি, তার পর…

কলকাতা: তাপপ্রবাহ এখনই পিছু ছাড়ছে না! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তিও দোসর হয়েছে এই গরমের। অস্বস্তিকর আবহাওয়া থেকে এখনই রেহাই মিলবে না।

হাওয়া অফিসের মতে, আপাতত তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলতে থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে আগামী দু’দিন ধরে। সেখানে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। প্রায় ৪০-এর দোরগোড়ায় এসে গিয়েছে শহর কলকাতার তাপমাত্রা।

রবিবারের পর তাপমাত্রা একটু কমতে পারে। রবিবার থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। 

ও দিকে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related posts

রাজ্যসভা ভোট: বিধানসভায় মনোনয়ন জমা তৃণমূলের চার প্রার্থী ও বিজেপির রাহুল সিনহার

ভোটার তালিকা বিতর্কে উত্তাল সিইও দপ্তর, পূর্ণাঙ্গ তালিকার দাবিতে অবস্থানে বাম নেতৃত্ব

৬০ লক্ষ বিচারাধীন ভোটার নিয়ে প্রশ্নের মাঝে ভোট প্রস্তুতি পর্যালোচনায় কমিশন, সোমবার ফুল বেঞ্চ