Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
তাপমাত্রার ওঠানামা অব্যাহত, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস - NewsOnly24

তাপমাত্রার ওঠানামা অব্যাহত, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

ফাল্গুনের আবহাওয়া রীতিমতো রকমফের দেখাচ্ছে। ভোর ও রাতে ঠান্ডার অনুভূতি থাকলেও বেলার দিকে বাড়ছে গরম। রাজ্যে সপ্তাহভর তাপমাত্রার ওঠানামা চলবে। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকেই দার্জিলিং ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টি হতে পারে। শনিবারের জন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দিনের তাপমাত্রা বাড়ার কারণে গরমের অস্বস্তি অনুভূত হতে পারে।

Related posts

পাহাড়ে প্রার্থী দিচ্ছে না তৃণমূল, দার্জিলিং-কালিম্পং-কার্শিয়াংয়ে অনীত থাপার দলকে সমর্থন

নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের চমক, প্রার্থী বিজেপি ছেড়ে আসা ভূমিপুত্র পবিত্র কর

তুফানগঞ্জে চমক! প্রাক্তন পেসার শিবশংকর পালকে প্রার্থী করতে চলেছে তৃণমূল