Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
উধাও হচ্ছে শীতের আমেজ, আবার কবে ফিরবে? - NewsOnly24

উধাও হচ্ছে শীতের আমেজ, আবার কবে ফিরবে?

কলকাতা: চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস শুনিয়ে রেখেছে হাওয়া অফিস। বৃষ্টির পর ফের নামবে পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা নামতে পারে। আবারও ফিরবে শীতের আমেজ।

দুর্গাপুজোর মধ্যেই শীতের আমেজ চলে এসেছিল কলকাতায়। পশ্চিমের জেলাগুলিতেও নামতে শুরু করেছিল পারদ। তবে গত দু’দিনে আপাতত কিছুটা বেড়েছে তাপমাত্রা। জেলায় জেলায় কমছে শীতের আমেজ। কলকাতা সংলগ্ন এলাকায় দুপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

হাওয়া অফিসের মতে, বৃহস্পতিবার না হলেও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার এবং শনিবার দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত রাজ্যের তাপমাত্রার কোনও হেরফের হবে না। আপাতত বাড়বে না ঠান্ডা। বৃষ্টির পর আগামী মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমতে পারে বলে ইঙ্গিত।

Related posts

৩ জুন প্রথম কিস্তির টাকা প্রদান! অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম আপলোড কী ভাবে রয়েছে বিভ্রান্তি

দক্ষিণবঙ্গে বৃষ্টির বিদায়, বাড়বে গরমের দাপট! উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

পূর্ণাঙ্গ শুভেন্দু মন্ত্রিসভার শপথ, সদস্য সংখ্যা বেড়ে ৪০! যুক্ত হলেন আরও ৩৫ মন্ত্রী