Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আগুন ঝরবে আজও, তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী - NewsOnly24

আগুন ঝরবে আজও, তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী

কলকাতা: তীব্র শুষ্ক গরমে জ্বলছে বাংলা। গত পাঁচ বছরে এপ্রিলের শুরুতে একটানা এত বেশি গরম পড়েনি! হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতার তাপমাত্রা আরও বেড়ে ৪১ ডিগ্রির কাছাকাছি যেতে চলেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও তাপপ্রবাহের সতর্কতা থাকছে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

মার্চের গোড়া থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে। বর্তমানে তীব্র দাবদাহে, গাত্রদহনে বাড়ির বাইরে বেরনোর জো নেই। বইছে তাপপ্রবাহও। শনিবারও সেই রেশ বজায় থাকবে, একধাক্কায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কোটার উপরেই থাকবে।

এ দিন শুকনোই কাটবে দিনভর। তীব্র গরম অনুভূত হবে। রাতের দিকে বোধ হবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বেলা বাড়লে লু বইবে।

আগামী ৫ দিন রাজ্যের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে। খাস কলকাতায় গতকালই ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল সর্বোচ্চ তাপমাত্রার পারদ। আজ অবশ্য প্রায় ৪১ ডিগ্রির আশেপাশে দেখাচ্ছে তাপমাত্রা।

Related posts

‘যে চিঠি মোদী লিখবেন না’—প্রধানমন্ত্রীর বয়ানে তৃণমূলের কটাক্ষপত্র প্রকাশ

এসআইআরে মৃতদের পরিবারের ১ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?