Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজভবন এ বার ‘জনরাজভবন’, নববর্ষের শুভেচ্ছা রাজ্যপালের - NewsOnly24

রাজভবন এ বার ‘জনরাজভবন’, নববর্ষের শুভেচ্ছা রাজ্যপালের

কলকাতা: বাংলা নববর্ষের প্রথম দিনে সকাল থেকে জন সাধারণের জন্য খুলে গেল রাজভবনের দরজা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাধারণ মানুষের অবাধ প্রবেশ রাজভবনে।

রাজভবন ঘিরে কৌতূহল থাকলেও পেল্লায় দরজা পেরিয়ে ভিতরে ঢোকার সুযোগ হয় না সাধারণ মানুষের। এ বার বাংলার নতুন বছরে সেই সুযোগ করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নববর্ষের সকালেই রাজভবনের দরজা খুলে দেওয়া হল সাধারণ মানুষের জন্য।

শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে খুলল দরজা। নববর্ষ উপলক্ষে রাজভবনে দিনভর অনুষ্ঠান চলবে। সকাল সাড়ে ১০টায় সূচনা ‘হেরিটেজ ওয়াক’-এর। এই ‘হেরিটেজ ওয়াক’-এ রাজভবনের ভিতরে ও বাইরে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। বিকেল ৫টা থেকে নাচ-গান-আবৃত্তি-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে রাজভবনে।

রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, এখন থেকে রাজভবন ‘জন রাজভবন’। আর সেই উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে রাজভবন চত্বরকে। রাজভবন চত্বরে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশে বাংলা ভাষাতেই এ দিন শুভেচ্ছাবার্তা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিলেন শান্তির বার্তাও।

Related posts

রাহুল-মমতার দীর্ঘ ফোনালাপ, ৬ জুনের ইন্ডিয়া জোটের বৈঠক ঘিরে জোর জল্পনা

রাজ্যের জনবিন্যাসে বড় পরিবর্তন এসেছে! জনগণনার সূচি জানিয়ে এর গুরুত্ব বোঝালেন

বেহালায় নাবালিকাকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ, শাস্তি চেয়ে হোক ‘রাতদখল’ উঠছে দাবি