Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বঙ্গে ফের বৃষ্টি-যোগ, শীত ফিরবে কবে - NewsOnly24

বঙ্গে ফের বৃষ্টি-যোগ, শীত ফিরবে কবে

কলকাতা: ফের একবার বৃষ্টি-যোগ বাংলার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, উপকূল অঞ্চলে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে মিশে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যখন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

সেখানে উত্তরবঙ্গের একাধিক জেলাতে দেখা যেতে পারে শুষ্ক আবহাওয়া। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে বৃষ্টির রেশ কমলেই আগামী রবিবার থেকে গোটা রাজ্যেই রাতের দিকে তাপমাত্রা কমবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহ থেকে রোজই প্রায় রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা করে কমবে। হাওয়া বদলে ফের শীতের আমেজ বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবারও শীতের আমেজ। তবে তাপমাত্রা কমে, কবে জাঁকিয়ে শীত আসবে, এখনও তা নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত নেই।

Related posts

১ জুন থেকে বদলাতে পারে একাধিক আর্থিক নিয়ম! UPI, LPG, ATM-সহ কোন কোন ক্ষেত্রে পড়বে প্রভাব?

কলকাতা পুরসভায় তৃণমূলের অন্দরে অস্বস্তি, গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন অরূপ ও সুশান্ত

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, ১ জুন থেকে আবেদন শুরু! কারা পাবেন মাসে ৩ হাজার টাকা, কারা বাদ?