Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কার্তিকের শেষে শীতের ছোঁয়া, উত্তুরে হাওয়ায় ঠান্ডা ঠান্ডা ভাব - NewsOnly24

কার্তিকের শেষে শীতের ছোঁয়া, উত্তুরে হাওয়ায় ঠান্ডা ঠান্ডা ভাব

কলকাতা: কার্তিকের শেষে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের দু’দিন তাপমাত্রা স্থিতিশীল থাকলেও, ধীরে ধীরে শীতের আমেজ আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তুরে হাওয়ার প্রবাহ বাড়বে। এই পরিবর্তনের ফলে রাজ্যজুড়ে রাতের দিকে শীতল আবহাওয়া অনুভূত হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের প্রকৃত আমেজ ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে। তখন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতল হাওয়া বইতে শুরু করেছে। পর্যটকদের জন্য দার্জিলিং এবং সিকিমের মতো পাহাড়ি অঞ্চলে এই সময়টি বেশ মনোরম। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাসিন্দারা সপ্তাহান্তে রাতের দিকে তাপমাত্রা কমতে শুরু করার সঙ্গে সঙ্গে শীতের প্রথম অনুভূতি পেতে চলেছেন।দার্জিলিংয়ে এই মুহূর্তে রাতের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আরও নামতে পারে পারদ।

Related posts

ফাল্গুনের শেষে ফের ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে দুর্যোগের পূর্বাভাস

১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের