464
কলকাতা: কিড স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার মহিলার দেহ। পাশে অচৈতন্য অবস্থা পড়ে তাঁর মেয়েও। মেয়েকে প্রাণে বাঁচানো গেলেও মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে সুইসাইড নোট।
জানা গিয়েছে,খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছোয় নিউ মার্কেট থানার পুলিশ। দু’জনকেই অচৈতন্য অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মেয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
জানা গিয়েছে, তীব্র অর্থকষ্টে ভুগছিলেন পলি মিত্র ও তাঁর মেয়ে শিখা মিত্র। সেই অভাব ও মানসিক অবসাদের জেরে চেষ্টা করেন তাঁরা। পুলিশের অনুমান, ঘুমের ওষুধ খেয়েই আত্মহত্যার চেষ্টা করেছিলেন দু’জনে।