প্রথম পাতা খবর আজ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কখন, কোথায় এবং কী ভাবে দেখবেন

আজ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কখন, কোথায় এবং কী ভাবে দেখবেন

924 views
A+A-
Reset

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ২০২৩-এর ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তিনবারের চ্য়াম্পিয়ন ভারত।

ওডিআই বিশ্বকাপ ফাইনাল ম্য়াচ কবে?

ভারত বনাম অস্ট্রেলিয়া, ওডিআই বিশ্বকাপ ২০২৩ ফাইনাল রবিবার (১৯ নভেম্বর, ২০২৩)।

কোথায় খেলা হবে ফাইনাল?

ভারত বনাম অস্ট্রেলিয়া, ওডিআই বিশ্বকাপ ২০২৩ ফাইনাল হবে গুরাতের অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

ফাইনাল কখন শুরু হবে?

ভারত বনাম অস্ট্রেলিয়া, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল শুরু হবে দুপুর ২টোয়। টস হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

কোন টিভি চ্যানেল ফাইনাল ভারতে সম্প্রচার করবে?

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে।

ফাইনালের লাইভ স্ট্রিমিং মোবাইলে কী ভাবে দেখা যাবে?

ফাইনাল ম্যাচটি মোবাইলে Disney+Hotstar-এ বিনামূল্যে লাইভ স্ট্রিম হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.