Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কুস্তিগিরদের আন্দোলন নিয়ে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং - NewsOnly24

কুস্তিগিরদের আন্দোলন নিয়ে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

কুস্তিগিরদের আন্দোলন কি ক্রমশ অস্বস্তি বাড়ছে কেন্দ্রীয় সরকারের? প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এই ইস্যুতে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অন্যরা।

বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটরা অভিযোগ করছেন, ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ এক নাবালিকা-সহ বেশি কয়েক জন মহিলা কুস্তিগিরকে হেনস্থা করেছেন। তাঁকে গ্রেফতার করার দাবি জানিয়ে আন্দোলন করছেন তাঁরা।

এদিকে কুস্তিগিরদের সমর্থনে এগিয়ে এসেছেন কৃষক আন্দোলনের নেতারা। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে জনমত গড়ে তোলার ডাক দিচ্ছেন। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা জানিয়েছে খাপ পঞ্চায়েত।

এ দিন রাজনাথ বলেন, “বিষয়টি বর্তমানে তদন্তাধীন। এক বার তদন্ত শেষ হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার”।

অন্য দিকে, আরেক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “আমরা এই ইস্যুটি (কুস্তিগিরদের প্রতিবাদ) খুব সংবেদনশীলতার সঙ্গে দেখছি… খেলোয়াড়রা যা দাবি করেছেন, আমরা সেগুলিই খতিয়ে দেখছি। দিল্লি পুলিশ চার্জশিট দাখিল করার পরে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে… যারা এই ইস্যুটি নিয়ে রাজনীতি করছে, আমি তাদের কাছে বলতে চাই যে আইন সবার জন্য সমান এবং সব খেলোয়াড়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ”।

Related posts

২,৪০০ কোটিতে ৪৩০ মডেল স্কুল, ৫০ হাজার অঙ্গনওয়াড়ি আধুনিকীকরণে নবান্নের অনুমোদন

মার্চের মুখে ফের শীতের ঝলক, উত্তরবঙ্গে বৃষ্টি-ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘যে চিঠি মোদী লিখবেন না’—প্রধানমন্ত্রীর বয়ানে তৃণমূলের কটাক্ষপত্র প্রকাশ