Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আছড়ে পড়ল 'ইয়াস', জলচ্ছ্বাসে ভেসে গিয়েছে ধামড়ার উপকূলবর্তী এলাকা - NewsOnly24

আছড়ে পড়ল ‘ইয়াস’, জলচ্ছ্বাসে ভেসে গিয়েছে ধামড়ার উপকূলবর্তী এলাকা

কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফল হয়েছে দিঘা থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে । সকাল সাড়ে ৯টা নাগাদ নর্থ ধামড়ায় শুরু হয় ল্যান্ডফলের প্রক্রিয়া। চলবে ৩ ঘণ্টা ধরে। জানাল আবহাওয়া দফতর। 


সকাল ৯টাতেই ধামরায় ল্যান্ডফল শুরু হল ইয়াসের। কথা ছিল বেলা ১২টায় ল্যান্ডফল হওয়ার, কিন্তু আশঙ্কা বাড়িয়ে এগিয়ে এল ইয়াসের ল্যান্ডফলের সময়। ভরা কোটাল নিয়ে আগেই আশঙ্কা ছিল। তা সত্যিই করেই ধামরা ও বালেশ্বরের মাঝে ল্যান্ডফল হতে শুরু করেছে ইয়াস। বিপদ বাড়ল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও। উত্তাল দিঘার সমুদ্র।

জলচ্ছ্বাসে কার্যত ভেসে গিয়েছে ধামড়ার উপকূলবর্তী এলাকা।ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলে জারি হয়েছে সতর্কতা, মোতায়েন উপকূল রক্ষী বাহিনী ও NDRF। ওডিশায় সাইক্লোন প্রভাবিত এলাকার বাসিন্দাদের ত্রাণ সামগ্রী প্রদান নৌসেনার। খুরদায় INS চিল্কা প্রয়োজনীয় সামগ্রী মজুত রেখেছে। বিশাখাপত্তনমের ইস্টার্ন নভাল কম্যান্ডের সঙ্গে কাত মিলিয়ে কাজ করছে ওডিশা সরকার।

Related posts

‘মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনুপ্রাণিত’ তৃণমূল যোগ দিলেন এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মণ,

২,৪০০ কোটিতে ৪৩০ মডেল স্কুল, ৫০ হাজার অঙ্গনওয়াড়ি আধুনিকীকরণে নবান্নের অনুমোদন

মার্চের মুখে ফের শীতের ঝলক, উত্তরবঙ্গে বৃষ্টি-ঝোড়ো হাওয়ার পূর্বাভাস