প্রথম পাতা খবর পুজোর আগেই খুলতে পারে যুবশক্তি প্রকল্পের পোর্টাল, বেকারদের মাসে সর্বোচ্চ ৩ হাজার টাকা দেওয়ার প্রস্তুতি

পুজোর আগেই খুলতে পারে যুবশক্তি প্রকল্পের পোর্টাল, বেকারদের মাসে সর্বোচ্চ ৩ হাজার টাকা দেওয়ার প্রস্তুতি

5 views
A+A-
Reset

কলকাতা: রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের জন্য সুখবর। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দুর্গাপুজোর আগেই চালু হতে পারে যুবশক্তি (Yuva Shakti Bharosa Card Scheme) প্রকল্পের পোর্টাল। নতুন এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কর্মহীন যুবকদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।

সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার যুবশ্রী এবং যুবসাথী—এই দুই প্রকল্পকে একত্রিত করে যুবশক্তি প্রকল্প চালু করছে। আগের দুই প্রকল্পে মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা মিললেও, যুবশক্তি প্রকল্পে সেই অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে।

নতুন প্রকল্প অনুযায়ী, কর্মহীন গ্র্যাজুয়েটরা প্রতি মাসে ৩,০০০ টাকা এবং কর্মহীন নন-গ্র্যাজুয়েটরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন।

সরকার জানিয়েছে, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। আবেদনকারীর যোগ্যতা যাচাইয়ের পরই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। আপাতত সিদ্ধান্ত হয়েছে, যুবকল্যাণ দপ্তর পুরো প্রকল্পটির বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে থাকবে।

যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের পাশে থাকতে চায় রাজ্য সরকার। তাঁর কথায়, যুবশক্তি প্রকল্পে যোগ্য আবেদনকারীদের মাসিক ২ হাজার বা ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, এই প্রকল্পে আবেদন করার জন্য বয়সসীমা ২১ থেকে ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। পোর্টাল চালু হওয়ার পর অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে এবং যোগ্যতার ভিত্তিতে উপভোক্তাদের নির্বাচন করা হবে।

পুজোর আগেই পোর্টাল চালু হলে রাজ্যের লক্ষাধিক কর্মহীন যুবক-যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.