Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
৯ম নেতাজি সুভাষ রাজ্য গেমস হয়ে গেল আসানসোলে - NewsOnly24

৯ম নেতাজি সুভাষ রাজ্য গেমস হয়ে গেল আসানসোলে

আসানসোলে অনুষ্ঠিত হল দুদিনের ৯ম নেতাজি সুভাষ রাজ্য গেমস। আয়োজনে ছিল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ও আসানসোল রাইফেল ক্লাব। শনিবার ছিল প্রতিযোগিতার শেষ দিন। আসানসোল রাইফেল ক্লাবের শ্যুটাররা চারটি ইভেন্টেই সোনা জিতে নজর কাড়েন—এয়ার রাইফেল (পুরুষ ও মহিলা) ও এয়ার পিস্তল (পুরুষ ও মহিলা)।

এই গেমসে প্রায় ৫০ জন শ্যুটার অংশগ্রহণ করেন। ১০ মিটার এয়ার রাইফেল (পুরুষ) বিভাগে সোনা জেতেন অভিনব সাউ, রুপো পান সৃঞ্জয় দত্ত ও ব্রোঞ্জ জসিম মল্লিক। মহিলাদের বিভাগে সোনা আকাশলীনা মজুমদারের, রুপো সন্দ্রতা রায়ের ও ব্রোঞ্জ স্বাতী চৌধুরীর।

এয়ার পিস্তল (মহিলা) বিভাগে অর্ণবী শর্মা সোনা জেতেন, রুপো স্বপনলী দাসের ও ব্রোঞ্জ ইহিতা দাসের। পুরুষদের বিভাগে কল্যাণ সেন সোনা জেতেন, রুপো পান শিব কুমার ঘোষ এবং ব্রোঞ্জ সন্দীপন রায়।

শ্যুটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট ক্লাবের কোচ রূপেশ সাউ ও কল্যাণশীষ মিশ্র। ভবিষ্যতের জন্য আশাবাদী ক্লাব সদস্যরাও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। বিজয়ীদের হাতে পদক ও শংসাপত্র তুলে দেন তিনি ও ডব্লিউবিআরএ সভাপতি ভি. কে. ঢল।

Related posts

আইপিএল ম্যাচে বৃষ্টির ছায়া? কলকাতায় সন্ধ্যায় ঝড়বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া

আইপিএল সূচি ঘোষণা! ২৮ মার্চ শুরু, মোট ৭০ ম্যাচ—কেকেআরের খেলায় নজর ইডেনে বিরতি ভোটের কারণে

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ