Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ভারতকে ১০ উইকেটে হারিয়ে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া - NewsOnly24

ভারতকে ১০ উইকেটে হারিয়ে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

ভারত: ১১৭/১০ (কোহলি-৩১, স্টার্ক- ৫৩/৫)

অস্ট্রেলিয়া: ১২১/০ (হেড-৫১* ও মার্শ- ৬৬*)

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের মুখ দেখতে হল টিম ইন্ডিয়াকে। একশো ওভারের ম্যাচ শেষ হয়ে গেল ৩৭ ওভারে। ২৩৪ বল বাকি থাকতে জিতে গেল অস্ট্রেলিয়া।

রবিবার বিশাখাপত্তনমে প্রথমে ব্যাট করতে নেমে ১১৭ রানে অল-আউট হয়ে যায় ভারত। মাত্র ১১ ওভারে কোনও উইকেট না হারিয়েই সেই রানটা তুলে নেয় অস্ট্রেলিয়া। বিকেলের মধ্যেই শেষ করে দেয় দিনরাতের ম্যাচ। ৬৬ রান করেন মার্শ। যিনি ৩৬ বলে ইনিংসে ছ’টি চার এবং ছ’টি ছক্কা মারেন। অন্যদিকে, ৩০ বলে ৫১ রানে অপরাজিত থাকেন ট্র্যাভিস হেড। যিনি কোনও ছক্কা না মারলেও ১০ টি চার মারেন।

স্যাঁতসেতে পরিবেশে প্রথম ওভার থেকেই আঘাত হানেন স্টার্ক। তারপর একে একে তুলে নেন পাঁচটি উইকেট। ২৩ রান দিয়ে তিনটি উইকেট ঝুলিতে ভরেন অ্যাবট। এহেন রান নিয়ে প্রতিপক্ষের সামনে ঢাল হয়ে দাঁড়ানো যে অত্যন্ত কঠিন, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতীয় পেসার কিংবা স্পিনাররা অজিদের সামনে কোনও বাধাই তৈরি করতে পারলেন না।

Related posts

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ

সঞ্জু-ঈশানের ঝড়ে ফাইনালে ভারত, ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ইতিহাসের সামনে সূর্যকুমাররা

‘বাংলার মানুষের গায়ে আঁচ পড়তে দেব না’, বীণাপাণি দেবীর তিরোধান দিবসে মতুয়া ইস্যুতে বিজেপিকে তোপ মমতার