Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মহিলা টি-২০ বিশ্বকাপ ফাইনাল: সাউথ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া - NewsOnly24

মহিলা টি-২০ বিশ্বকাপ ফাইনাল: সাউথ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

শেষমেশ আয়োজকদের টেক্কা দিয়ে ফের বিশ্বকাপের ট্রফি অস্ট্রেলিয়ার হাতে। ২০১০ থেকে টি-২০ বিশ্বকাপে টানা ৭ বার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আর এই ৭ বারের মধ্যে ৬ বার চ্যাম্পিয়ন। একবার রানার্স। এবছর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে আবার টানা তৃতীয়বারের জন্য বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া।

প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

রবিবার ২০২৩ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাটিং নেয়। শুরুতে ব্যাট করে তারা ৬ উইকেটে ১৫৬ রান করে। জবাবে রান তাড়া করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে দক্ষিণ আফ্রিকা। ১৯ রানে ম্যাচটি হেরে যায় প্রোটিয়ারা। এই নিয়ে ষষ্ঠ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া।

Related posts

আইপিএল ম্যাচে বৃষ্টির ছায়া? কলকাতায় সন্ধ্যায় ঝড়বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া

আইপিএল সূচি ঘোষণা! ২৮ মার্চ শুরু, মোট ৭০ ম্যাচ—কেকেআরের খেলায় নজর ইডেনে বিরতি ভোটের কারণে

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ