Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ঝুলন গোস্বামীকে বিশেষ সম্মান সিএবি-র, জীবনকৃতির তালিকার সম্বরণ বন্দ্যোপাধ্যায় - NewsOnly24

ঝুলন গোস্বামীকে বিশেষ সম্মান সিএবি-র, জীবনকৃতির তালিকার সম্বরণ বন্দ্যোপাধ্যায়

কলকাতা: করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পরে আবার শুরু হচ্ছে সিএবি-র বার্ষিক পুরস্কার অনুষ্ঠান। আগামী ২৯ অক্টোবর রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থায় বর্ষসেরা অনুষ্ঠানে জীবনকৃতি পুরস্কার দেওয়া হচ্ছে তিন পুরুষ এবং তিন মহিলা ক্রিকেটারকে।

সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ মরশুমের সেরাদের সম্মানিত করা হবে। ২০১৯-২০ মরশুমের জন্য বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন অনুষ্টুপ মজুমদার এবং ২০২০-২১ ও ২০২১-২২ বর্ষের জন্য শাহবাজ আহমেদ।

এই তিনটি মরশুমের কার্তিক বসু জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন ছ’জন। তালিকায় আছেন উদয়ভানু বন্দ্যোপাধ্যায়, গার্গী বন্দ্যোপাধ্যায় (২০১৯-২০২০)। সম্বরণ বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা বন্দ্যোপাধ্যায় (২০২০-২১)। অশোক মলহোত্র, মিঠু মুখোপাধ্যায় (২০২১-২০২২)।

এ ছাড়া, বিশেষ সাম্মানিক পুরস্কার পাচ্ছেন ঝুলন গোস্বামী। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নিয়েছেন তিনি।

আরও পড়ুন: ফুটবল প্রশাসনে সৌরভের কামব্যাক, ফিরছেন মোহনবাগানের ডিরেক্টর পদে

Related posts

আইপিএল ম্যাচে বৃষ্টির ছায়া? কলকাতায় সন্ধ্যায় ঝড়বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া

আইপিএল সূচি ঘোষণা! ২৮ মার্চ শুরু, মোট ৭০ ম্যাচ—কেকেআরের খেলায় নজর ইডেনে বিরতি ভোটের কারণে

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ