Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ঘরের মাঠে হায়দরাবাদকে ৭ উইকেটে উড়িয়ে দিল চেন্নাই - NewsOnly24

ঘরের মাঠে হায়দরাবাদকে ৭ উইকেটে উড়িয়ে দিল চেন্নাই

এ বারও চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে হারের মুখ দেখতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। শুক্রবার ব্যাটে-বলে দাপট দেখাল চেন্নাই। ৭ উইকেটে আইডেন মার্করামদের উড়িয়ে দিয়ে ইডেন গার্ডেন্সে খেলতে আসছেন মহেন্দ্র সিং ধোনিরা।

ঘরের মাঠে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ধোনি। হায়দরাবাদ শুরুটা ভালো করলেও ১৮ রানের মাথায় আউট হন হ্যারি ব্রুক। অভিষেক শর্মা ৩৪ ও রাহুল ত্রিপাঠি ২১ রান করে আউট হন।

সানরাইজার্স হায়দরাবাদের ৭ উইকেটে ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৮.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে সিএসকে।

টার্গেট তাড়া করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে বেশ ধামাকাদার মেজাজেই ব্যাটিং করেছিলেন। তাঁদের মধ্যে ৮৭ রানের ওপেনির পার্টনারশিপ গড়ে ওঠে। ৩৫ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। ডেভন কনওয়ে ৫৭ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন। তিনি হায়দরাবাদের বোলারদের কার্যত দুরমুশ করতে শুরু করেন। উল্লেখযোগ্য ভাবে, রান পাননি অজিঙ্ক রাহানে। অম্বাতি রায়ডুও মাত্র ৯ রান করেন। তবে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বোলিংয়ের পর ডেভন কনওয়ের ব্যাটিং দাপট ইন্ডিয়ান সুপার লিগের ২৯তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস।

৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেওয়া রবীন্দ্র জাদেজা সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। এছাড়া আকাশ সিং, মহেশ থিক্ষণা এবং মাথিসা পাথিরানাও একটি করে উইকেট শিকার করেন।

Related posts

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ

সঞ্জু-ঈশানের ঝড়ে ফাইনালে ভারত, ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ইতিহাসের সামনে সূর্যকুমাররা

‘বাংলার মানুষের গায়ে আঁচ পড়তে দেব না’, বীণাপাণি দেবীর তিরোধান দিবসে মতুয়া ইস্যুতে বিজেপিকে তোপ মমতার