Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
টি-২০ বিশ্বকাপে এবারও শুরুতেই মুখোমুখি ভারত-পাকিস্তান - NewsOnly24

টি-২০ বিশ্বকাপে এবারও শুরুতেই মুখোমুখি ভারত-পাকিস্তান

কলকাতা : এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি।  সেই সূচি অনুযায়ী ২৩ অক্টোবর মেলবোর্নে এই ম্যাচ হবে।

গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে সিডনিতে মূল পর্ব শুরু হচ্ছে ২২ অক্টোবর থেকে। দু’টি সেমিফাইনাল সিডনি এবং অ্যাডিলেডে যথাক্রমে ৯ এবং ১০ নভেম্বর। মেলবোর্নে ফাইনাল ১৩ নভেম্বর।

সূচি অনুযায়ী মূল পর্বে (সুপার ১২) গ্রুপ ২-তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা । এ ছাড়া থাকছে যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দু’টি দল। গ্রুপ ১-এ রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান এবং যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা আরও দু’টি দল।

Related posts

২২ বছরের অপেক্ষার অবসান! ইন্টার কাশীকে হারিয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু, শোকের ছায়া ফুটবল মহলে

আইপিএল ম্যাচে বৃষ্টির ছায়া? কলকাতায় সন্ধ্যায় ঝড়বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া