Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কেকেআর শ্রেয়সকে নিল ১২ কোটি ২৫ লক্ষে - NewsOnly24

কেকেআর শ্রেয়সকে নিল ১২ কোটি ২৫ লক্ষে

আইপিএল-এর নিলামের লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস-এর মধ্য চলে শ্রেয়স-কে নিয়ে জোর লড়াই। কে পাবে শ্রেয়স-কে? মাঝে ঢুকে পড়ে গুজরাত টাইটানস। তারও প্রয়োজন শ্রেয়স-কে। এই লড়াইয়ের অবসান হলো কেকেআর-এর জয় দিয়ে। অর্থাৎ কেকেআর শ্রেয়স-কে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল। সম্ভবত আগামী মরসুমে কেকেআর-এর অধিনায়ক হতে চলেছে শ্রেয়স।

নিলামের এই লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স গোড়ার থেকেই শ্রেয়স-কে নেওয়ার বিষয়ে মরিয়া ছিল। কারণ, অন্যরা ভাবনা-চিন্তা করে বিড দিলেও কেকেআর দ্রুত বিড দিচ্ছিল। অবশেষে ১২ কোটির পর অন্যরা কেউ বিড দেয়নি।  

এর আগে শ্রেয়স দিল্লি ক্যাপিটালস-এর অধিনায়ক ছিলেন। খেলতে গিয়ে চোট লাগলে অধিনায়ক করা হয় ঋষভ পন্থ-কে। কিন্তু শ্রেয়সের চোট সেরে গেলেও দিল্লি ক্যাপিটালস তাঁকে আর অধিনায়ক করেনি। ফলস্বরূপ, শ্রেয়সের মধ্যে এ নিয়ে ক্ষোভ ছিল।

Related posts

আইপিএল ম্যাচে বৃষ্টির ছায়া? কলকাতায় সন্ধ্যায় ঝড়বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া

আইপিএল সূচি ঘোষণা! ২৮ মার্চ শুরু, মোট ৭০ ম্যাচ—কেকেআরের খেলায় নজর ইডেনে বিরতি ভোটের কারণে

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ