Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ডুরান্ড কাপের সেমিফাইনালে মুম্বই সিটি এফসি - NewsOnly24

ডুরান্ড কাপের সেমিফাইনালে মুম্বই সিটি এফসি

সাধনা দাস বসু: মুম্বই সিটি এফসি ১৩১তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার, তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটি এফসি ৫ – ৩ গোলে চেন্নাইয়িন এফসি-কে হারিয়ে দেয়।

নির্ধারিত সময় খেলা ছিল ২ -২। অতিরিক্ত সময়ে খেলার মীমাংসা হয়। মুম্বই সিটি এফসি-র গ্ৰেগ স্টুয়ার্ট হ্যাটট্রিক করেন। বাকি গোল দু’টি করেন লাল্লিয়ানজুয়ালা ছাংতে।

চেন্নাইয়িন এফসি-র হয়ে গোল করেন পিটার স্লিসকোভিচ, জকসন ও রহিম আলি। বুধবার সেমিফাইনালে মুম্বই সিটি এফসি , মহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

সোমবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে হায়দরাবাদ এফসি, রাজস্থান ইউনাইটেড এফসি- র মুখোমুখি হবে। বিজয়ী দল দ্বিতীয় সেমিফাইনালে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে।

আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ ২০২২: দলে ফিরলেন জসপ্রীত বুমরাহ, হর্ষল পটেল, বাদ পড়লেন রবীন্দ্র জাদেজা

Related posts

সঞ্জু-ঈশানের ঝড়ে ফাইনালে ভারত, ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ইতিহাসের সামনে সূর্যকুমাররা

‘বাংলার মানুষের গায়ে আঁচ পড়তে দেব না’, বীণাপাণি দেবীর তিরোধান দিবসে মতুয়া ইস্যুতে বিজেপিকে তোপ মমতার

ইডেনে সঞ্জুর ঝড়ে সেমিফাইনালে ভারত, ৯৭ রানে ওয়েস্ট ইন্ডিজ়কে হারাল সূর্যবাহিনী