প্রথম পাতা খেলা প্রথম প্রচেষ্টাতেই লক্ষ্যভেদ, পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছলেন নীরজ চোপড়া

প্রথম প্রচেষ্টাতেই লক্ষ্যভেদ, পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছলেন নীরজ চোপড়া

388 views
A+A-
Reset

ডেস্ক: টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছলেন নীরজ চোপড়া। এই প্রথমবার তিনি অলিম্পিক্সের আসরে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। টোকিওয়ে জ্যাভলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে এদিন ৮৬.৬৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়তে সফল নীরজ ৷ সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি ৷ জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল ৭ অগাস্ট। নীরজের থেকে সেই দিন পদকের আশায় থাকবে ভারত। 

আরও পড়ুন: স্বপ্ন ভঙ্গ হল ‘মেন ইন ব্লু’র, সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হার ভারতের, এবার লক্ষ্য ব্রোঞ্জ মেডেল

গ্রুপ A-র লড়াই জিতে ফাইনালে উঠলেন ভারতের Javelin থ্রোয়ার নীরজ চোপড়া। নিয়ম মতো কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৩.৫০ মিটার থ্রো করতে পারলেই সরাসরি ফাইনালের টিকিট হাতে পাওয়া যায়। নীরজ প্রথম চেষ্টাতেই ৮৬.৬৫ মিটার জাভলিন ছোঁড়েন। গ্রুপের শীর্ষে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি। ৮৪.৫০ মিটার থ্রো করে ফাইনালে ওঠেন ফিনল্যান্ডের লাসি এতেলাতালো। স্বাভাবিকভাবেই প্রথম প্রচেষ্টাতেই লক্ষ্যে পৌঁছে যাওয়ায় দ্বিতীয় ও তৃতীয়বারের প্রচেষ্টায় সামিল হননি বিশ্বব়্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে থাকা নীরজ। প্রথম প্রচেষ্টার পর নীরজ ছিলেন এক নম্বরে। শেষমেশ তিনি এ-গ্রুপের লড়াই শেষ করেন এক নম্বরে থেকেই। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.