Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পর পর ৫ ম্যাচে হার! নেদারল্যান্ডসের কাছে হেরে নবম স্থানে বাংলাদেশ - NewsOnly24

পর পর ৫ ম্যাচে হার! নেদারল্যান্ডসের কাছে হেরে নবম স্থানে বাংলাদেশ

বিশ্বকাপে পর পর পাঁচটি ম্যাচ হারল বাংলাদেশ। ইডেনে নেদারল্যান্ডসের কাছে হারার পর ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২। তাদের নেট রানরেট -১.৩৩৮। পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে তারা।

টস জিতে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে ২২৯ রান করেছিল নেদারল্যান্ডস। ৪১ করেন ওয়েলসি বারেসি। ৬৮ রান করে আউট হন স্কট এডওয়ার্ডস। এঙ্গেলব্রেখট করেন ৩৫ রান।

সেই রান তাড়া করতে গিয়ে হিমশিম খেলেন বাংলাদেশের ব্যাটারেরা। পুরো ব্যাটিং আক্রমণ ব্যর্থ। মেহেদি হাসান মিরাজ ৩৫ রান করেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৭০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ৪২.২ ওভারে ১৪২ রানে অল আউট হয়ে যায় তারা। শেষ পর্যন্ত ৮৭ রানে হারতে হল শাকিবদের।

ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বাংলাদেশ ক্রিকেট দল দলের অধিনায়ক বললেন, ‘আমার মনে হয় যে এই ম্যাচে আমরা বেশ ভালোই বোলিং করেছি। কিন্তু, ফিল্ডিং করার সময়ই যাবতীয় ভুল করে ফেলি। যে জায়গায় আমরা ছিলাম, সেখান থেকে অনায়াসে নেদারল্যান্ডসকে ১৬০-১৭০ রানে আটকে ফেলতে পারতাম। শেষপর্যন্ত তা আর করতে পারিনি।’

Related posts

সঞ্জু-ঈশানের ঝড়ে ফাইনালে ভারত, ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ইতিহাসের সামনে সূর্যকুমাররা

‘বাংলার মানুষের গায়ে আঁচ পড়তে দেব না’, বীণাপাণি দেবীর তিরোধান দিবসে মতুয়া ইস্যুতে বিজেপিকে তোপ মমতার

ইডেনে সঞ্জুর ঝড়ে সেমিফাইনালে ভারত, ৯৭ রানে ওয়েস্ট ইন্ডিজ়কে হারাল সূর্যবাহিনী