Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আইপিএল ২০২৩: শেষ ওভারে লখনউয়ের বিরুদ্ধে জয়লাভ পঞ্জাবের - NewsOnly24

আইপিএল ২০২৩: শেষ ওভারে লখনউয়ের বিরুদ্ধে জয়লাভ পঞ্জাবের

তিন বল বাকি থাকতে ২ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল পঞ্জাব কিংস। শনিবার আইপিএল ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রান তোলে লখনউ। জবাবে ৩ বল বাকি থাকতে পঞ্জাব তুলে নেয় ৮ উইকেটে ১৬১। রুদ্ধশ্বাস ম্যাচে শেষমেষ জয় হাসিল করে নিলেন কিংসরা।

চলতি আইপিএলে প্রথম হাফ-সেঞ্চুরি পেলেন লোকেশ রাহুল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৬ বলে ৭৪ করলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। যাতে ছিল আটটি বাউন্ডারি ও একটি ছক্কা। যদিও তা দলকে জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না। ২৩ বলে ২৯ রান করলেন মেয়ার্স। ১৭ বলে ১৮ রান করেন ক্রুণাল। তবে ধারাবাহিক ভাবে উইকেট হারানোয় লখনউ রান তোলার গতি কোনও সময়ই তেমন বাড়াতে পারেনি।

উল্লেখযোগ্য ভাবে, লোকেশ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৪০০০ রানে পৌঁছন। যা এল তাঁর ১০৫তম ইনিংসে। ক্রিস গেইলকে (১১২ ইনিংস) টপকে যান কেএল। তবে সুপার জায়ান্টসরা হারায় রান পেলেও লোকেশের স্ট্রাইক রেট ম্লান হয়ে রইল। পঞ্জাবের সফলতম বোলার কারেন ৩১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ৩৪ রানে ২ উইকেট নেন রাবাডা।

১৬০ রানের লক্ষ্য তাড়া করে শুরুতেই উইকেট হারাতে হয় কিংসদের। ১৭ রানেই ২ উইকেট হারায় তারা। ব্যর্থ দুই ওপেনার অথর্ব তাইডে (শূন্য) এবং প্রভশিমরন সিংহ (৪)। পঞ্জাবের ইনিংসে দাগ কাটল অধিনায়ক শিখর ধাওয়ানের অনুপস্থিতি। কাঁধের সমস্যায় এই ম্যাচ খেলেননি পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। তাঁর অনুপস্থিতিতে দলকে টানলেন সিকান্দার রাজা (৫৭)। রান পান ম্যাথু শর্টও (৩৪)। শেষ ওভারে পঞ্জাবের দরকার ছিল ৭ রান।

শেষ পর্যন্ত পঞ্জাবকে জয় এনে দিলেন শাহরুখ খান। তিনি আট নম্বরে নেমে করলেন ১০ বলে অপরাজিত ২৩ রান। মারলেন ১টি চার এবং ২টি ছয়। লখনউয়ের হয়ে রবি বিষ্ণোই ১৮ রানে ২ উইকেট নিলেন। ১৯ রানে ২ উইকেট যুধবীরের। মার্ক উড ৩৫ রান খরচ করে নিলেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন কৃষ্ণাপ্পা গৌতম এবং ক্রণাল পাণ্ড্য।

Related posts

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ

সঞ্জু-ঈশানের ঝড়ে ফাইনালে ভারত, ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ইতিহাসের সামনে সূর্যকুমাররা

‘বাংলার মানুষের গায়ে আঁচ পড়তে দেব না’, বীণাপাণি দেবীর তিরোধান দিবসে মতুয়া ইস্যুতে বিজেপিকে তোপ মমতার